‘মাতৃত্ব’ কি নারীর যোগ্যতার মাপকাঠি: সমাজ, ক্ষমতা ও কলঙ্কের জেন্ডার রাজনীতি
বাংলাদেশের সমাজে কয়েকটি বহুল প্রচলিত প্রশ্ন আছে। কোনো দম্পত্তির বিয়ে দুই দিন পেরোতে না পেরোতেই পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনের প্রশ্ন, ‘সুখবর কবে?’, ‘বাচ্চা হচ্ছে না কেন?’ যদি কেউ ভুলেও বলে ফেলেন, দুই-তিন বছর পর; তখন সবাই ‘দেরি হয়ে যাবে’ বলে হইহই করে উঠবেন।

