পুরান ঢাকায় সকালের অন্য রকম নাশতার ৫ দোকান
পুরান ঢাকার সকালের সঙ্গে ঢাকার অন্য এলাকার সকাল মেলানো কঠিন। এখানে ভোর মানেই মানুষের কোলাহলে এক ভিন্ন আমেজ। অলিগলির খাবারের দোকানগুলো খুলে যায়। কোথাও কড়াইয়ে ফুলে ওঠে গরম লুচি, চুল্লিতে তৈরি হয় গরম বাকরখানি, কোথাও বিরিয়ানির হাঁড়ি থেকে ছড়িয়ে পড়ে মসলার সুবাস।


