এডিসের লার্ভার প্রায় অর্ধেকই বাড়ির আশপাশে, ঢাকা দক্ষিণ সিটি জরিপের তথ্য
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ডেঙ্গুর ঝুঁকিতে থাকা কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হলেও নতুন উদ্বেগ তৈরি করেছে বসতবাড়ির আশপাশে এডিস মশার লার্ভার উপস্থিতি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাম্প্রতিক জরিপে শনাক্ত হওয়া এডিস লার্ভার প্রায় অর্ধেকই (৫০ শতাংশ) পাওয়া গেছে বাসাবাড়ির আশপাশে।


