৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নির্ধারিত ২৫ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার কথা। যদি তা বাস্তবায়িত হয়, তবে বিজ্ঞাপনের তারিখ থেকে এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষা শেষ করার অনন্য মাইলফলক স্পর্শ করবে কমিশন।
