আমদানি দৌড়ায়, রপ্তানি হাঁটে!
দেশের অর্থনীতিতে এখন অসম দৌড় চলছে। আমদানি দৌড়াচ্ছে অলিম্পিকের স্প্রিন্টারের মতো, রপ্তানি হাঁটছে ডায়াবেটিসের রোগীর মতো মর্নিং ওয়াকে। মাঝখানে বাণিজ্যঘাটতি নামের ভদ্রলোক দুজনের ব্যবধান মাপতে মাপতে নিজেই ফুলে ঢোল হয়ে গেছেন।
