রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
সভায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মপরিকল্পনা ও আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক ২১ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।


