বিয়েবাড়িতে আলোকসজ্জার সময় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
আশরাফুল ইসলাম ভোলার মনপুরা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাঢ়ী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।আশরাফুল দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে।


