পানির বুকে ভাসমান সবজির বাগান
দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জলাভূমিতে কচুরিপানা ও টেপাপানা দিয়ে ভাসমান বেড তৈরি করে সবজির চারা উৎপাদন করেন কৃষকেরা। স্থানীয়ভাবে পরিচিত এই পদ্ধতির নাম ‘ধাপ চাষ’। প্রায় দেড় শ বছর ধরে চলে আসা এই চাষপদ্ধতিতে জোয়ার-ভাটার সঙ্গে তাল মিলিয়ে চলে কৃষিকাজ।

