জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন
আবাসনসংকট ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে স্পেনের প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকা গতকাল বুধবারের ধর্মঘট ও বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক লাখ মানুষ। দেশটিতে গত ১৪ বছরের মধ্যে এবারই প্রথম এ ধরনের সাধারণ ধর্মঘট পালিত হলো।
