১০ বছর পর এআই নিয়ে যে পরীক্ষার মুখে পড়বে বাংলাদেশ
২০৩৬ সাল নাগাদ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অর্থনীতির দৈনন্দিন কর্মকাণ্ডে এমনভাবে মিশে যেতে পারে যে আমরা আলাদা করে তার উপস্থিতি খেয়ালই করব না। ব্যবসার সফটওয়্যার, কারখানার যন্ত্রপাতি কিংবা সরকারি সেবা—সর্বত্র থাকবে এর ব্যবহার।

