অবশেষে মতিঝিলের সেই ভবন বুঝে পেল বেসিক ব্যাংক
রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক অবশেষে তাদের প্রধান কার্যালয়ের জন্য কেনা ভবনের দখল বুঝে পেয়েছে। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের পাশেই এ ভবনের অবস্থান। এক যুগের বেশি আইনি লড়াই শেষে আজ মঙ্গলবার আদালতের নির্দেশে উচ্ছেদ কার্যক্রম শেষে ভবনটির দখল ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


