পুরুষের চেয়ে নারীদের কি বেশি শীত লাগে
নারী ও পুরুষের শারীরিক গঠন যেমন আলাদা, তেমনি তাপমাত্রা অনুভব করার ক্ষমতাও এক নয়। আপাতদৃষ্টিতে একই ঘরের তাপমাত্রা দুজনের কাছে দুই রকম মনে হতে পারে। বিশেষ করে, ঠান্ডা আবহাওয়ায় বা এসির নিচে পুরুষদের চেয়ে নারীরা বেশি শীত অনুভব করেন।



