চাকরির সাক্ষাৎকারে এআই নিয়ে প্রশ্ন আসতে পারে, প্রার্থীরা যেভাবে প্রস্তুতি নেবেন
কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ছে। এর প্রভাব পড়ছে নিয়োগপ্রক্রিয়াতেও। এখন শুধু প্রযুক্তিসংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে নয়, অপ্রযুক্তিগত বিভিন্ন পদের সাক্ষাৎকারেও প্রার্থীদের কাছে এআই ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পর্কে জানতে চাইতে পারেন নিয়োগকর্তারা।
