আপনার অবর্তমানেও সন্তানের পড়াশোনা চলবে, কীভাবে করবেন শিক্ষাবিমা
আপনার সন্তানের বয়স এখন আট বছর। স্কুলের পড়াশোনা চলছে। কয়েক বছর পর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, তারপর বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ কত হবে, তা কি ভেবে দেখেছেন? এখন যে টাকায় সন্তানের পড়াশোনা চলছে, ১০ বা ১৫ বছর পর সেই টাকায় হয়তো বিশ্ববিদ্যালয়ের একটি সেমিস্টারের খরচও মেটানো যাবে না।

