পশ্চিমবঙ্গের ভোটার তালিকা: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে গঠিত ট্রাইব্যুনাল থেকে আরও এক বিচারপতি পদত্যাগ করেছেন। এ নিয়ে এসআইআর ট্রাইব্যুনাল থেকে মোট চারজন বিচারপতি পদত্যাগ করলেন।সর্বশেষ পদত্যাগ করা বিচারপতির নাম বিশ্বজিৎ বসু।

