মাদ্রাসায় যেতে ভাইয়ের সঙ্গে বের হয়েছিল শিশু, লাশ মিলল নির্মাণাধীন ঘরের পাশে
নোয়াখালী সদর উপজেলায় নির্মাণাধীন একটি ঘরের পাশ থেকে সাত বছরের এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে সুধারাম থানা-পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

