কী হইতে কী হইল
আমার কাছের কলিগ, ছোট ভাই নোয়েল। বাবা ওর নাম রাখতে চেয়েছিল নোবেল আর মা কোয়েল। এই নিয়ে বাধে দুজনের তীব্র ঝগড়া। এরপর মায়ের শান্তি প্রস্তাব, দুজনের কথাই থাক, নোবেলের ‘নো’ আর কোয়েলের ‘য়েল’, একসাথে নোয়েল।গল্পটা প্রথমবার শুনে আমি উচ্চস্বরে হেসেছিলাম।


