রংপুরে বাড়ির ওপর বালুবোঝাই ট্রাক উল্টে নিহত শিশু, মা আহত
রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বাড়ির ওপর উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় ট্রাকের নিচে চাপা পড়ে সিনথিয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার অন্তঃসত্ত্বা মা আশা বেগম।

