তিন দিনেও উদ্ধার হয়নি আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোন তিন দিনেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফোনটির খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত সেটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।



