ঢাকায় ভিডিও ধারণ করা চীনা নাগরিকদের আনাগোনা কমেছে, নজরদারিতে পুলিশ
রাজধানী ঢাকার উত্তরাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ক্যামেরা হাতে ঘুরে ভিডিও ধারণ করা চীনা নাগরিকদের আর দেখা যাচ্ছে না। গত ৭ নভেম্বরের পর থেকে তাদের ভিডিও ধারণের কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


