অতিরিক্ত ডিআইজি, উপকমিশনার সহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত
কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিতি, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই ধরনের অভিযোগে আরও এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।



