১৪ নভেম্বরের পর কক্সবাজার সৈকতে গবাদিপশু মিললেই নিলাম
কক্সবাজার সমুদ্রসৈকতে গবাদিপশুর অবাধ বিচরণ ও মলমূত্রের কারণে পরিবেশ দূষণ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১৪ নভেম্বরের পর সৈকতে কোনো গবাদিপশু দেখা গেলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পশু নিলামে বিক্রি করা হবে।



