ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে শতাধিক হামলার দাবি সরকারি বাহিনীর
ইয়েমেনের সব রণাঙ্গনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে দেশটির সরকারি বাহিনী। এসব অভিযানে হুতি নেতাদের পাশাপাশি তাদের যানবাহন, অস্ত্র, সামরিক সরঞ্জাম, রসদ ও অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।


