সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেবে পাকিস্তান
সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সব ধরনের প্রতিরক্ষামূলক সহায়তা দিতে প্রস্তুত পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, সৌদি আরবের প্রয়োজন অনুযায়ী সেনাসদস্য, সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ ও রসদ সরবরাহে সহযোগিতা করবে ইসলামাবাদ।


