ফাইন্যান্স কম্পানির তিন শীর্ষ পদে নিয়োগের যোগ্যতা নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ফাইন্যান্স কম্পানিগুলোর সুশাসন জোরদার করতে তিনটি গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা নিয়োগের জন্য যোগ্যতা ও উপযুক্ততার নির্দিষ্ট মানদণ্ড বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পদগুলো হলো প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিআইটিও) এবং কম্পানি সচিব।


