কিশোর অপরাধ থেকে গ্যাং: দায় কার—পরিবার, সমাজ নাকি রাষ্ট্রের?
একটি শিশু অপরাধী হয়ে জন্মায় না। পরিবার, বিদ্যালয়, সামাজিক পরিবেশ, বন্ধুমহল, প্রযুক্তির অপব্যবহার, মাদক, সহিংসতা, অবহেলা এবং আইন প্রয়োগের দুর্বলতা—বিভিন্ন কারণের সম্মিলিত প্রভাবে ধীরে ধীরে একটি শিশু অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে।



