‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোলবোমা, ভাঙচুর
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন মুখোশ ও হেলমেট পরা একদল ব্যক্তি।

