মেসির ছোঁয়ায় বদলে যাচ্ছে স্পেনের ছোট ক্লাব কর্নেয়া
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির মালিকানায় নতুন রূপ পাচ্ছে স্পেনের পঞ্চম বিভাগের ছোট্ট ফুটবল ক্লাব ইউই কর্নেয়া। গত এপ্রিলে ক্লাবটির মালিকানা নেওয়ার পর থেকে একাডেমি, নারী ফুটবল ও অবকাঠামো উন্নয়নে বড় পরিবর্তন এনেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

