থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগানে বিস্ফোরণ, ওসির দাবি টায়ার ফেটেছে
কিশোরগঞ্জের ভৈরব থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে দাবি করা হলেও পুলিশ বলছে, ঘটনাস্থলে বিস্ফোরক বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।


