জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে নতুন করে আবেদন করতে পারবেন আহতরা
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত হলেও এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি গেজেটে নাম ওঠেনি এমন ব্যক্তিদের আবেদন করার সুযোগ দিয়েছে সরকার। স্বীকৃতি পেতে আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আহত হওয়ার প্রমাণ জমা দিতে হবে।

