তেহরানে ফের হামলা চান নেতানিয়াহু, ট্রাম্পকে নিয়মিত ফোন যুদ্ধ বন্ধের ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক অভিযান বন্ধ করে কূটনৈতিক আলোচনার পথেও হাঁটতে আগ্রহী তিনি। তবে ট্রাম্পের এমন অবস্থানে উদ্বিগ্ন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।


