ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায় ইউরোপের পাঁচ দেশ!
আবারও পশ্চিমা সামরিক হামলার শিকার হলে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের রাজনৈতিক বিশ্লেষক হাসান রাশভান্দ। তাঁর দাবি, ক্ষেপণাস্ত্রের পাল্লার ২ হাজার কিলোমিটারের সীমাবদ্ধতা তুলে নেওয়ার সক্ষমতা অর্জন করেছে ইরান।

