আলকাস মল্লিক বনদস্যু ছিলেন, দাবি জিয়াউল আহসানের আইনজীবীর
নিহত মাঝি আলকাস মল্লিক বনদস্যু ছিলেন বলে দাবি করেছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের আইনজীবী সাহিদুর রহমান। একই সঙ্গে আলকাস মল্লিকের কথিত ক্রসফায়ারের ঘটনায় জিয়াউল আহসানের কোনো সম্পৃক্ততা ছিল না বলেও দাবি করেন তিনি।



