রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের হামলা
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার কিরিশি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সোমবার (৯ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশি শহরে অবস্থিত স্থাপনাটিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো।

