জাজিরায় আ. লীগের কর্মসূচির জন্য প্রস্তুত ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ
শরীয়তপুরের জাজিরায় একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পুলিশ। ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি প্রস্তুত করা হয়েছিল বলে ধারণা পুলিশের।


