সারজিস আলমের বিরুদ্ধে অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম। পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় দলের যুগ্ম সদস্যসচিব সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি।


