স্বর্ণের দাম নিয়ে সুখবর, যে দামে মিলছে ভরি
দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমেছে দুই হাজার ৭৪১ টাকা। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।


