সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানের সম্পৃক্ততার অভিযোগ ফ্রান্সের
ফ্রান্সের বিভিন্ন সুপারশপের ফ্রিজ ও ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট করার ঘটনায় ইরানকে দায়ী করেছে দেশটির সরকার। এ সাইবার হামলার পেছনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি সাইবার ইউনিট জড়িত বলে দাবি করেছে প্যারিস।

