ইবির ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ বাসটি গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।