দেশে এলো নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ভি৮০’
পোর্ট্রেট ফটোগ্রাফি, উন্নত ভিডিও ধারণ এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সুবিধা নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৮০। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা, ৭২০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি।



