রামেক পরিচালকের কক্ষে গোপন বৈঠকের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা অবরুদ্ধ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে ছাত্রলীগের সাবেক দুই নেতাকে পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।



