যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চার অঙ্গরাজ্যের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার, জর্জিয়া, কানেকটিকাট ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্য থেকে তারা নির্বাচিত হন।
