সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে কর্মপরিবেশ। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ডিইপিজেড) অধিকাংশ পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।



