মাছ চুরির অভিযোগে ১৩ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১
দিনাজপুরের হাকিমপুরে মাছ চুরির অভিযোগে ১৩ বছর বয়সী এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় বিপ্লব হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

