হামের টিকা ক্রয়ে বিলম্ব ও অনিয়মের কারণ অনুসন্ধানে কমিশন গঠন
অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ অনুসন্ধান ও দায়দায়িত্ব নির্ধারণে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার।মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।



