ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত হবে বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক
দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রেল করিডোরে পাইলট প্রকল্প বাস্তবায়নের পর এই নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে।



