সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ: পে-ফিক্সেশনের কারণে পাবেন না বকেয়া ভাতা
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর পে-ফিক্সেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এই ভাতা উত্তোলন করলে পরবর্তী সময়ে বেতন নির্ধারণের কারণে মূল বেতন বাড়লেও নতুন করে কোনো বকেয়া দাবি করার সুযোগ থাকবে না।


