আমার ফোনে আড়ি পাতেন মোদি: রাহুলের অভিযোগ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার গুরুতর অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিজের ফোনেই এর প্রমাণ রয়েছে দাবি করে তিনি বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ পুনর্ব্যক্ত করেছেন।


