দু’পক্ষের সমঝোতায় রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল করলেন আমির হামজা
প্রশাসনের মধ্যস্থতায় দু’পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য রেখেছেন জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সমঝোতা অনুযায়ী, রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে অনুষ্ঠিত হয়েছে আমির হামজার মাহফিল।
