বাংলাদেশ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে বড় ধাক্কা
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বড় এক ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে জোহানেসবার্গে প্রথম টেস্টে খেলতে পারবেন না গতিময় পেসার এনরিখ নরকিয়া। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার আশা করছে স্বাগতিকেরা।


